কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
জাপানে ভূমিকম্প

৭২ ঘণ্টা পার হলেও এখনো নিখোঁজ ২৫০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ২৫০ জন মানুষ। সময় যত গড়াচ্ছে তাদের জীবিত উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। বৃহস্পতিবার গভীর রাতে জীবিতদের সন্ধানের জরুরি ৭২ ঘণ্টা সময়সীমা পার হয়ে গেছে। আজ শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

জীবিতদের উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসলেও জাপানে উদ্ধারকাজ থেমে নেই। দিন-রাত এক করে চেষ্টা করে চলেছেন উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, উদ্ধারকর্মীর সংখ্যা দ্বিগুণ করেছে জাপানি কর্তৃপক্ষ। বর্তমানে সাড়ে চার হাজারের বেশি সদস্য উদ্ধার ও ত্রাণ সরবরাহের কাজ করছেন।

গত সোমবার নববর্ষের দিন জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পর উপকূলীয় অঞ্চল ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামায় সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া বিভাগ। এমন সতর্কবার্তার ঘণ্টাখানেক পরই স্থানীয় সময় বিকেল ৪টা ২১ মিনিটে ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের উপকূলে ৩ দশমিক ৯ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। এ ছাড়া তোয়ামা শহর, কাশিওয়াজাকি, কানাজাওয়া বন্দর, টোবিশিমা দ্বীপ, সাদো দ্বীপসহ জাপানের পশ্চিম উপকূলীয় কয়েকটি এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামির খবর পাওয়া গেছে। তবে বর্তমান জাপানের সব অঞ্চল থেকে সুনামি সতর্কবার্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, ভূমিকম্পে ধসে যাওয়া বাড়িঘরের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন। তাদের অধিকাংশ সুজু ও ওয়াজিমা শহরের বাসিন্দা। শহর দুটির কাঠের বাড়িঘরগুলো শক্তিশালী ভূমিকম্প সহনশীল করে নির্মিত নয়।

অন্যদিকে কয়েক হাজার মানুষ এখানো পানি ও বিদ্যুৎ ছাড়া। এ ছাড়া ভূমিধসের কারণে রাস্তা বন্ধ থাকায় কয়েকশ মানুষের কাছে কোনো ত্রাণ সহায়তা পৌঁছানো যায়নি।

শুক্রবার দুর্যোগ সাড়াদান কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, আমরা হাল ছাড়ব না। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যেতে সব ধরনের চেষ্টা করতে উদ্ধার ও ত্রাণকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X