কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জান্তার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত মিয়ানমারের বিদ্রোহীরা

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী থান ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) সেনারা। ছবি : সংগৃহীত
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী থান ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) সেনারা। ছবি : সংগৃহীত

মিয়ানমারে দীর্ঘ উত্তেজনার পর জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বিদ্রোহী জোট। চীনের মধ্যস্থতায় দুপক্ষের মথ্যে এ সমঝোতা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

থান ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) এক নেতা জানান, মিয়ানমারের উত্তরাঞ্চলে জান্তার সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমঝোতা হয়েছে।

দেশটির জান্তা ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এরপর গত অক্টোবরের শেষ দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করে। এমনকি বিদ্রোহী এ গোষ্ঠীটি উত্তরাঞ্চলে চীনের সীমান্তবর্তী এলাকায় বেশকিছু সেনাচৈকি ও শহর দখলের দাবি করেছে। এর ফলে সীমান্ত দিয়ে বাণিজ্যে বিঘ্নিত হচ্ছিল। এ ছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে শরণার্থী পরিস্থিতি নিয়ে চীন উদ্বেগ প্রকাশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক টিএনএলএর এক নেতার বরাতে চীনের কূটনৈতিক কর্মকর্তা ডেং জি জিন জানান, থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স সামনে আর না আগানোর শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে নিরাপত্তার জন্য তার পরিচয় প্রকাশ করা হয়নি।

চুক্তি অনুযায়ী, জোট কোনো শত্রু শিবির বা শহরে আক্রমণ থেকে বিরত থাকবে। অন্যদিকে জান্তা নতুন করে বিমান হামলা, বোমাবর্ষণ বা ভারী অস্ত্রের মাধ্যমে আক্রমণ চালাবে না।

টিএনএলএর পক্ষ থেকে এমন দাবি করা হলেও বিষয়টি মিয়ানমারের জান্তার পক্ষ থেকে তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া জোটের অপর দুই শক্তি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং আরাকান আর্মির (এএ) পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলের শান স্টেটে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ আবার ব্যাপক আকার ধারণ করেছে। মান্দারিন ভাষাভাষী মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যায়েন্স আর্মি (এমএনডিএএ), থান ন্যাশনাল লিবারেশন আর্মিও (টিএনএলএ) তাদের সঙ্গে মিলে জান্তার বিরুদ্ধে অপারেশন ১০২৭ পরিচালনা করছে।

দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এমনকি তারা চীনের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রও দখল করেছে। দেশটিতে ইতিহাসে অপারেশন ১০২৭ সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। এর আগে এমন সহিংসতার সাক্ষী হয়নি দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X