কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৪:০৬ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে মস্কোগামী বিমান বিধ্বস্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আফগানিস্তানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এটি ভারত থেকে মস্কো যাচ্ছিল। দুর্ঘটনায় সব আরোহী নিহতের আশঙ্কা করা হচ্ছে। রোববার (২১ জানুয়ারি) দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানান। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, বাদাখশান প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এলাকাটি চীন, তাজাকিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী। তবে ঠিক কোথায় এটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।

প্রদেশের তথ্য বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি এএফপিকে বলেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে তবে এটি ঠিক কোথায় দুর্ঘটনায় পড়ে তা জানা যায়নি। আমরা প্রতিনিধি দল পাঠিয়েছি। তবে তারা এখনও পৌঁছায়নি। এ ছাড়া তিনি বিষয়টি নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি আমরা সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি।

স্থানীয় পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় রাতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আফগানিস্তানের সুদূর উত্তরের বাদাখশানে এ দুর্ঘটনা ঘটে। তবে তিনি বিমানের ধরন বা বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি রাশিয়ার নিবন্ধিত বিমান।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ জানুয়ারি রাতে বিধ্বস্ত হওয়া বিমানটি ভারতীয় যাত্রীবাহী বিমান ছিল না। বিভিন্ন সূত্র বিষয়টি নিয়ে ভুল তথ্য দিয়েছে। মন্ত্রণালয় এটিকে মরক্কোর নিবন্ধিত ছোট বিমান বলে জানিয়েছে।

রুশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার নিবন্ধিত বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন। এটি গতরাতে আফগাতিস্তানের আকাশসীমায় থাকাকালে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে আফগানিস্তানের পুলিশ জানিয়েছে, তারা একটি বিমান বিদ্ধস্তের তথ্য পেয়েছে।

রুশ কর্তৃপক্ষ আরও জানায়, বিমানটি একটি চার্টার অ্যাম্বুলেন্স ছিল। এটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X