কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৬ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ
দাবি দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়া থেকে হাজার হাজার কন্টেইনার অস্ত্র পেয়েছে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত

তিন বছরে গড়িয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরমধ্যে গুরুতর তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের দাবি, যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া থেকে হাজার হাজার কন্টেইনার অস্ত্র পেয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম প্রতিরক্ষামন্ত্রীর বরাতে জানিয়েছে, গত জুলাই থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে ছয় হাজার ৭০০ কন্টেইনারে করে লাখ লাখ অস্ত্র পাঠিয়েছে। পরস্পরের মধ্যে অস্ত্র বিনিময়ের আওতায় এসব সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী শিন ওন শিক বলেন, এসব কন্টেইনারে করে ৩০ লাখের বেশি কামানের গোলাবারুদ আর ৫ লাখ রাউন্ড গুলি পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম ইয়োনহাপ পররাষ্ট্রমন্ত্রীর বরাতে জানিয়েছে, তিনি বলছেন, এসব চালান দুই ধরনের অস্ত্রের সম্মিলিত হতে পারে। অন্তত কয়েক লাখ গোলাবারুদ দেশটিতে পাঠানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রীর দাবি, বিদ্যুৎ ও কাঁচামালের ঘাটতির কারণে উত্তর কোরিয়ার শত শত যুদ্ধাস্ত্র তৈরির কারখানা নিজেদের সক্ষমতার মাত্র ৩০ শতাংশ উৎপাদক চালু রেখেছে। অন্যদিকে রাশিয়ার জন্য কামানের গোলা তৈরির কারখানাগুলো পুরোদমে চালু রাখা হয়েছে। যদিও মন্ত্রী এ তথ্যের উৎস সম্পর্কে কোনো বিস্তারিত জানায়নি।

সিউল ও ওয়াশিংটন এ দুই দেশের মধ্যে অস্ত্র ব্যবসার অভিযোগ করে আসছে। এছাড়া তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়ায় তার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে। যদিও রাশিয়া ও উত্তর কোরিয়া এ বিষয়টি অস্বীকার করেছে। তবে তাদের মধ্যে সামরিক সহযোগিতার অঙ্গীকার রয়েছে।

এর আগে গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি তালিকা প্রকাশ করেছে। এরপর তারা বলেছে যে, গত সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে ১০ হাজার কন্টেইনার অস্ত্র বা সামরিক রসদ সরবরাহ করেছে। বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়া থেকে ৯ হাজর কন্টেইনার পণ্য পেয়েছে। এগুলোর বেশিরভাগই খাবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X