কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১২:৪২ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় দীর্ঘতম ইফতার আয়োজন করল সৌদি আরব

আড়াই হাজার মিটার লম্বা সারির ইফতার আয়োজনে ১৫ হাজারের বেশি মুসলমান অংশগ্রহণ করেছেন। ছবি : সংগৃহীত
আড়াই হাজার মিটার লম্বা সারির ইফতার আয়োজনে ১৫ হাজারের বেশি মুসলমান অংশগ্রহণ করেছেন। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় সবচেয়ে দীর্ঘ ইফতার আয়োজন করেছে সৌদি আরব। চলতি বছর এখন পর্যন্ত আসিয়ান ভুক্ত দেশগুলোর মধ্যে দীর্ঘতম ইফতার আয়োজন করে রেকর্ড করেছে দেশটি। শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে গাল্ফ নিউজ।

আসিয়ান হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। এই জোটে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ফিলিপাইনের মতো দেশ রয়েছে। জোটটির সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত।

সৌদি কর্মকর্তারা বলছেন, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নামে দেশের বাইরে ইফতার উদ্যোগের অংশ হিসেবে ইন্দোনেশিয়ায় এই ইফতার আয়োজন করেছে সৌদি ইসলামিকবিষয়ক মন্ত্রণালয়। আড়াই হাজার মিটার লম্বা সারির এই ইফতারে ১৫ হাজারের বেশি মুসলমান অংশগ্রহণ করেছেন।

ইন্দোনেশিয়ান ওয়ার্ল্ড-রেকর্ড মিউজিয়ামের (এমইউআরআই) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আসিয়ান ভুক্ত দেশগুলোর মধ্যে আয়োজিত দীর্ঘতম ইফতার হিসেবে রেকর্ড করেছে সৌদির এই আয়োজন। এর স্বীকৃতিস্বরূপ ইন্দোনেশিয়ার সৌদি দূতাবাসের ধর্মীয় অ্যাটাশে আহমেদ আল হাজামির কাছে একটি প্রশংসাপত্র হস্তান্তর করেছে এমইউআরআই।

সম্প্রতি ইফতারের খাবার, পবিত্র কোরআন ও খেজুর বিতরণের জন্য পবিত্র মসজিদের কাস্টোডিয়ান প্রোগ্রাম চালু করেছেন সৌদি রাষ্ট্রদূত ফয়সাল আবদুল্লাহ। এ ছাড়া রমজানের রোজা উপলক্ষে আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনাসহ অন্যান্য দেশে মুসলমানদের জন্য একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X