কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি। শুক্রবার (২২ মার্চ) সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। খবর রয়টার্সের।

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি বিকেএমজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩২ কিলোমিটার উত্তরে।

এ দিকে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পূর্ব জাভা, এর রাজধানী সুরাবায়া ও পার্শ্ববর্তী প্রদেশের শহরে এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে বলে জানিয়েছেন নেটিজেনরা।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অবস্থিত ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়। গত বছরের নভেম্বরে দেশটির বান্দা সাগর এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তার আগে ২০২২ সালের নভেম্বরে পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ৬০২ জন মানুষের মৃত্যু হয়েছিল।

এ ছাড়া ২০০৪ সালে সুমাত্রায় ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প এবং তৎপরবর্তী সুনামিতে এই অঞ্চলে দুই লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। এদের মধ্যে এক লাখ ৭০ হাজার মানুষ ছিলেন ইন্দোনেশিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১২

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৩

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৪

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৫

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৬

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৭

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৯

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

২০
X