কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে আকস্মিক বন্যা, মৃত্যু ৩৩

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বন্যার্তদের সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বন্যার্তদের সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে ভারি বর্ষণের ফলে আকস্মিক বন্যা হয়েছে। এতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। রোববার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির ছাদ ধসে পড়ার কারণে বেশিরভাগ লোক হতাহত হয়েছেন। মূলত ব্যাপক বৃষ্টিপাতের কারণে শত শত বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গত তিন দিন ধরে ভারি বর্ষণের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৩৩ জন মারা গেছেন।

রোববার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র সায়েক জানান, শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ফলে প্রচুর মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে বন্যায় ৩৩ জন মারা গেছেন এবং ২৭ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, বন্যায় প্রায় ৬০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের বেশিরভাগ ঘটনা ছাদ ধসের কারণে হয়েছে। এ ছাড়া এ বন্যায় ২০০ গবাদিপশু মারা গেছে এবং ৬০০ কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়ে পড়েছে এবং প্রায় ৮০০ হেক্টর কৃষিজমি বন্যায় ভেসে গেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে ৩৪টি প্রদেশ রয়েছে। এর মধ্যে ২০টি প্রদেশে প্রবল বৃষ্টি হয়েছে। এসব প্রদেশ গত শীতে অস্বাভাবিক শুষ্ক ছিল। ফলে কৃষিজমি শুকিয়ে যাওয়ায় কৃষকেরা শস্য রোপণে দেরি করতে বাধ্য হয়েছিল।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র জানান, পশ্চিম ফারাহ, হেরাত, দক্ষিণ জাবুল এবং কান্দাহার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশে আগামী দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ব্যাপক তুষারপাতের পর ভূমিধস দেখা দেয়। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন। এরপর মার্চে শেষ হওয়া তিন সপ্তাহের বর্ষণে প্রায় ৬০ জন নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X