কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় নানান ইস্যু

বুধবার সাংহাইয়ে অবতরণ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত
বুধবার সাংহাইয়ে অবতরণ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত

তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন সিনেটে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য প্রায় শত বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিল পাসের পরই চীনে অবতরণ করলেন তিনি। খবর আলজাজিরার।

বুধবার (২৪ এপ্রিল) সাংহাইয়ে অবতরণ করেন ব্লিঙ্কেন। এই শহরে তিনি চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে দেখা করবেন। তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে বেইজিং যাবেন তিনি।

বেইজিং ও ওয়াশিংটন জানিয়েছে, বিশ্বের দুই পরাশক্তির মধ্যে সংলাপ জোরদার এবং দ্বিপক্ষীয় তিক্ত সম্পর্কে স্থিতিশীল করতেই এই সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ার জন্য আলোচিত ৯৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন সিনেট। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে পাস হওয়া এই প্রস্তাবকে অনুমোদন করে সিনেট। বিলটি প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে। আজ বুধবার তিনি এতে সই করলে সেটি আইনে পরিণত হবে। ফলে এই তিন দেশকে সামরিক সহায়তা দিতে আর কোনো বাধা থাকবে না।

এই বিলে তাইওয়ান ও বৃহত্তর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা হুমকি মোকাবেলায় আট বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে টিকটক বেচে দিতে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ৯ মাসের সময় বেঁধে দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।

এ ছাড়া ওয়াশিংটনের সঙ্গে আরও বেশ কয়েকটি ইস্যু সমাধান করতে চাইছে বেইজিং। আমেরিকায় ফেন্টানাইল ওপিওড সংকটে চীন ইন্ধন দিচ্ছে এমন অভিযোগের বিষয়টিও এবারের সফরে আলোচনা হবে। এ ছাড়া ব্লিঙ্কেনের এবারের চীন সফরে ইউক্রেন যুদ্ধ মূল ইস্যু হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১০

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১২

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১৩

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৪

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৫

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৬

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৭

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৮

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৯

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

২০
X