কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের নিয়ম ভেঙে উত্তর কোরিয়ার ঘোষণা

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। পুরোনো ছবি
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। পুরোনো ছবি

চতুর্থবারের মতো মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। ২৭ মে থেকে ৪ জুনের মধ্যে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে দেশটি।

ইতোমধ্যেই স্যাটেলাইট প্রেরণের বিষয়টি প্রতিবেশী দেশ জাপানকে নিশ্চিত করেছে পিয়ংইয়ং। এর আগে গেল বছরের নভেম্বরে তিনবার চেষ্টার পর কক্ষপথে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সক্ষম হয় উত্তর কোরিয়া।

জাপানের কোস্টগার্ডের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার মধ্যরাত থেকে পরের সপ্তাহের সোমবার পর্যন্ত আট দিনের একটি ‘টাইম পিরিয়ড’ শুরু করেছে উত্তর কোরিয়া।

এই সময়ের মধ্যেই মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এ লক্ষ্যে কোরীয় উপদ্বীপ এবং ফিলিপাইনের লুজন দ্বীপের কাছে তিনটি সামুদ্রিক বিপজ্জনক অঞ্চলকে সতর্ক করেছে পিয়ংইয়ং।

বলা হয়েছে, উল্লেখিত অঞ্চলগুলোতে উপগ্রহ বহনকারী রকেটের ধ্বংসাবশেষ পড়তে পারে।

এদিকে, পিয়ংইয়ং এর এই ঘোষণার পর নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেছে জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। আলোচনার পর উত্তর কোরিয়াকে এই পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানিয়ে সতর্ক করেছে দেশগুলো।

সতর্কবার্তায় উত্তর কোরিয়ার উদ্দেশে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘের প্রস্তাবের পুরোপুরি লঙ্ঘন। উত্তর কোরিয়ার উচিত জাতিসংঘের প্রস্তাবের প্রতি সম্মান প্রদর্শন করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১০

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১১

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১২

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৩

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৪

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৫

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৬

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৭

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৮

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৯

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

২০
X