কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৯:১৪ এএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলিদের প্রবেশ করতে দেবে না মালদ্বীপ

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ছবি : এপি
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ছবি : এপি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর জেরে ইসরায়েলি পাসপোর্টধারীদের নিষিদ্ধ করছে মালদ্বীপ সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এ মুসলিমপ্রধান দেশে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ‘ইসরায়েলি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন’। তবে, নতুন আইন কবে থেকে কার্যকর হবে সে সম্পর্কে তেমন কিছু বলেননি তিনি।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ পর্যটক মালদ্বীপ ভ্রমণে যান। ‘ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণার ঘোষণাও দিয়েছেন মুইজ্জু। গত বছর প্রায় ১১ হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন, যা দেশটির মোট পর্যটকের শূন্য দশমিক ছয় শতাংশ।

তবে মালদ্বীপের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৪ মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা ৫২৮ জনে নেমে এসেছে। এ সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ৮৮ শতাংশ কম।

গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এ ছাড়া দেশে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X