কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৮:৩২ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিসের দাবানলে পাইলটসহ তিনজনের মৃত্যু 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দাবানলে বিপর্যস্ত ভূমধ্যসাগরীয় দেশ গ্রিস। টানা সপ্তাহজুড়ে জ্বলছে দাবানল। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে এলাকা ছেড়ে পালাচ্ছেন স্থানীয়রা। দাবানলে এখন পর্যন্ত বিমানের পাইলটসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) তাদের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। খবর আলজাজিরার।

বিমানবাহিনী জানিয়েয়েছে, এথেন্সের পূর্বে ইভিয়া দ্বীপে সিএল-২৫ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন। নিহতদের দুজনের বয়স ৩৪ এবং ২৭ বছর। টিভি ফুটেজে দেখা গেছে, বিমানটি দাবানলের উপরে পানি ছিটানোর একপর্যায়ে পাহাড়ের গায়ে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় এবং সেটিতে আগুন ধরে যায়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইভিয়ার দুর্গম এলাকায় দাবানলে পুড়ে স্টক ব্রিডার নামে ৪১ বছর বয়সী অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রোববার থেকে নিখোঁজ ছিলেন।

গত কয়েক দিন ধরে গ্রিসে তীব্র তাপপ্রবাহ চলছে। এ সময়ের মধ্যে দেশজুড়ে ৭৯টি দাবানলের ঘটনা ঘটেছে। এসব দাবানলের ঘটনায় হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন নেভাতে এখনো হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।

মঙ্গলবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি। আমরা যা হারিয়েছি তা আমরা আবার নির্মাণ করব। যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাব। জলবায়ু সংকট এসে পড়েছে।’

এদিকে চিরশত্রু প্রতিবেশী দেশ গ্রিসের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। এ ছাড়া দানানল নিয়ন্ত্রণে সহযোগিতা করছে স্লোভাকিয়াও। তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোয়ান আগুন নেভাতে দুটি অগ্নিনির্বাপক উভচর বিমান ও একটি হেলিকপ্টার পাঠিয়েছেন। এটি তাদের তাৎক্ষণিক পদক্ষেপ বলেও জানান তিনি। দাবানলে এখনো পর্যন্ত অন্তত ২০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

এরদোয়ান বলেন, আমরা প্রতিবেশী দেশ গ্রিসের বিশেষত তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। বিশ্বের উচিত এই কঠিন সময়ে গ্রিসের পাশে দাঁড়ানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১০

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১১

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১২

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৩

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৪

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১৫

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৬

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৭

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৮

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৯

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

২০
X