কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ

জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন। ছবি : সংগৃহীত
জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন। ছবি : সংগৃহীত

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১১ আগস্ট) বিদ্যুৎকেন্দ্রটির কুলিং টাওয়ারে আগুন লাগে। সেখান থেকে গাঢ় কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে রাশিয়া ও ইউক্রেন। তবে এই অগ্নিকাণ্ড কতটা ভয়াবহ তা নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষ।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, রোববার রাশিয়ার দখলে থাকা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কোনো পারমাণবিক নিরপত্তা ঝুঁকি দেখা যায়নি বলেও নিশ্চিত করেছে আইএইএ।

এ ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিদ্যুৎকেন্দ্রে রুশ বাহিনী আগুন দিয়েছে। ওদিকে, জাপোরিজিয়ার ক্রেমলিন নিযুক্ত গভর্নর ইউক্রনকে দায়ী করে ইয়েভগেনি বালিতস্কি বলেন, ইউক্রেনীয়দের বোমাবর্ষণে বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরেছে।

এদিকে এ বিষয়ে আইএইএ’র প্রধান রাফায়েল গ্রসি এক বিবৃতিতে দুই দেশকে একে অপরকে দোষারোপ না করতে সতর্ক করেছেন।

তিনি বিবৃতিতে জানিয়েছেন, এই বেপরোয়া আক্রমণগুলি প্ল্যান্টে পারমাণবিক নিরাপত্তাকে বিপন্ন করে এবং পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাদের এখনই থামতে হবে।

ইউক্রেনের জাপোরিজিয়ায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া সেনা ও কর্মকর্তাদের দখলে রয়েছে। এ সময়জুড়ে এই বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। এপ্রিল থেকে বন্ধ এই কেন্দ্রর ছয়টি পারমাণবিক চুল্লি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X