কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৩:৩১ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে শুরু হচ্ছে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া

জার্মানিতে সােমবার শুরু হচ্ছে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া। ছবি : সংগৃহীত
জার্মানিতে সােমবার শুরু হচ্ছে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো তাদের ইতিহাসের সবচেয়ে বড় আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করতে যাচ্ছে। চার বছরের প্রস্তুতি শেষে আজ সোমবার জার্মানির আকাশে ‘এয়ার ডিফেন্ডার ২৩’ নামে এই মহড়া শুরু হচ্ছে। আগামী ২৩ জুন পর্যন্ত এ মহড়া চলবে।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৯৪৯ সালে গঠিত হওয়ার পর এটি ন্যাটোর সবচেয়ে বড় মহড়া। ১২ থেকে ২৩ জুন পর্যন্ত আড়াইশটি বিমান ছয়টি সামরিক ঘাঁটিজুড়ে অবস্থান করবে। এতে অংশ নিচ্ছে ২৫টি দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র একাই আটলান্টিকজুড়ে ১০০টি বিমান পাঠাচ্ছে।

মহড়ায় তিনটি ফ্লাইট অঞ্চলে কীভাবে সংকট মোকাবিলা করতে হবে, তার প্রশিক্ষণ দেবে অংশগ্রহণকারীরা। উত্তর সাগরে উত্তর জার্মানির ওপর, পূর্বে ও দক্ষিণ জার্মানির একটি ছোট স্ট্রিপে চলবে এই মহড়া। এ অঞ্চলগুলোতে প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে বেসামরিক বিমান চলাচল।

বিশ্বে বিমান চলাচলের সবচেয়ে ব্যস্ততম পথ ইউরোপের আকাশ। আকাশ প্রতিরক্ষা মহড়া চলার পাশাপাশি যেন বেসামরিক বিমানের চলাচল ঠিক থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করেছে কর্তৃপক্ষ।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের টরবেন আর্নল্ড বলেন, ‘আকাশ প্রতিরক্ষা মহড়ার মাধ্যমে শত্রুপক্ষকে প্রতিরোধের একটি বার্তা দিতে চায় ন্যাটো।’

আর্নল্ড আরও বলেন, ‘ইউরোপের আকাশসীমা অত্যন্ত ব্যস্ত। তবুও আমরা ন্যাটো অঞ্চলের প্রতিটি সেন্টিমিটার রক্ষা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X