কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের খরচ মেটাতে প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করল রাশিয়া

অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান পরিদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান পরিদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের খরচ বাড়ায় চলতি বছরে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ দ্বিগুণ করেছে রাশিয়া। প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ায় এর সরাসরি চাপ পড়ছে দেশটির সরকারি কোষাগারে।

গতকাল (৪ আগস্ট) এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

২০২৩ সালে রাশিয়ার প্রতিরক্ষা বাজেট ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা মোট বাজেটের তিন ভাগের এক ভাগ। রাশিয়ার সরকারি নথি পর্যালোচনা করে এ তথ্য দেখতে পেয়েছে রয়টার্স।

রাশিয়া প্রথম ছয় মাসে প্রতিরক্ষা খাতে মোট বরাদ্দের ১২ শতাংশ বা ৬০০ বিলিয়ন রুবল বেশি ব্যয় করেছে। প্রাথমিকভাবে দেশটি ৪ দশমিক ৯৮ ট্রিলিয়ন রুবল খরচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে খরচ হয়েছে ৫ দশমিক ৫৯ ট্রিলিয়ন রুবল, যা এই একই সময়ের সরকারি ব্যয়ের ৩৭ দশমিক ৩ শতাংশ।

আরও পড়ুন : যুদ্ধে ৩ লাখের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন

রয়টার্স বলছে, সবশেষ জনসাধারণের জন্য প্রকাশিত তথ্য থেকে দেখা যায়, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সামরিক বাহিনীর জন্য দুই ট্রিলিয়ন রুবল ব্যয় করেছে রাশিয়া। আর চলতি বছরের প্রথম ছয় মাসে ২০২২ সালের তুলনায় ২ দশমিক ৪৪ ট্রিলিয়ন রুবল বেশি ব্যয় করেছে দেশটি।

এর আগে ২০১১ ও ২০২২ সালের মধ্যে রাশিয়া বাজেটের ১৩ দশমিক ৯ শতাংশ থেকে ২৩ প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে।

তবে এসব বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে রুশ সরকার ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ তরা হলে তারা কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত বছর ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর দুই বছর হতে চললেও এই যুদ্ধ এখনো চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X