কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কানাডা, যুক্তরাজ্য ও ইইউ’র নতুন নিষেধাজ্ঞায় মিয়ানমারের জান্তা

ব্রিটিশ পতাকার ওপর নিষেধাজ্ঞার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
ব্রিটিশ পতাকার ওপর নিষেধাজ্ঞার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াই চলছে জান্তার। এরমধ্যে বড় ধাক্কা খেয়েছে সেনাবাহিনী। পশ্চিমা বড় নিষেধাজ্ঞার কবলে পড়েছে তারা।

বুধবার (৩০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জান্তার ওপর কানাডা যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে দুই রাষ্ট্র ও জোটের কোনো কোম্পানি বা ব্যক্তির থেকে বিমানে ব্যবহারযোগ্য জ্বালানি কিনতে পারবে না জান্তা।

যুক্তরাজ্যের এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের জান্তার সামিরক শক্তি, উপকরণ এবং তহবিল বাধাগ্রস্ত করতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাধারণ জনগণকে হত্যার জন্য পরিচালিত কোনো বিমানে আমাদের থেকে কেনা জ্বালানি ব্যবহার আমরা চাই না।

এতে আরও বলা হয়েছে, গত আগস্টে সাধারণ জনগণতে দমন করতে জান্তা বিভিন্ন অঞ্চলে বিমান হামলা হয়েছে। এসব অভিযানে শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ফলে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে।

৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। এর আগে ২০২২-২৩ সালে বিমানবাহিনীর জ্বালানি ও সমরাস্ত্র সরবরাহকে বাধাগ্রস্ত করতে পশ্চিমা বিশ্ব কয়েক দফা নিষেধাজ্ঞা জারি করেছিল।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট বলেন, মিয়ানমারের জান্তা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, একের পর এক বিমান হামলা চালিয়ে বেসামরিক লোকদের হত্যা করছে তা কেবল অগ্রহণযোগ্য নয়। বরং এটি সহ্যসীমার বাইরে।

তিনি বলেন, জান্তার এমন কর্মকাণ্ডের কারণে কানাডা এবং ইইউর সঙ্গে যৌথভাবে যুক্তরাজ্যও নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমাদের প্রতিষ্ঠানের থেকে কেনা জ্বালানি সাধারণ জনগণকে হত্যার জন্য ব্যবহারের বিষয়টি গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, মিয়ানমারের জনগনের সংগ্রাম ও সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের লড়াইয়ে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X