কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২:৫২ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির জেরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পরে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট কানাডা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে হুমকির পর অটোয়ার ম্যাকডোনাল্ড-কার্টিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

তবে মন্ট্রিয়লের পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কানাডার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা নেভ কানাডা এক বিবৃতিতে জানায়, তাদের বেশ কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট স্থানগুলো থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এফএএ জানায়, বোমা হামলার হুমকি থেকে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ট্রান্সপোর্ট কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিমানবন্দর কর্তৃপক্ষ, নেভ কানাডা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে করে কাজ করছে। যাতে করে পরিস্থিতি বিবেচনা করে যাত্রী, কর্মী এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

ট্রান্সপোর্ট কানাডা আরও জানায়, সকালে ঘটে যাওয়া ঘটনার কারণে আগামী কয়েক ঘণ্টা ফ্লাইট বিলম্বিত হতে পারে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যার জানায়, অটোয়া থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলো গড়ে ৬৫ মিনিট বিলম্বে ছাড়ছে।

এদিকে অটোয়া পুলিশ সার্ভিস এক্সের এক পোস্টে জানিয়েছে, তারা অটোয়া বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে তদন্ত করছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X