বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চসিক মেয়রের সঙ্গে কানাডার ফেডারেল এমপির বৈঠক

বৈঠকে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে কানাডার ফেডারেল এমপি এরস্কাইন-স্মিথ। ছবি : সংগৃহীত
বৈঠকে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে কানাডার ফেডারেল এমপি এরস্কাইন-স্মিথ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন কানাডার টরন্টো সফরে দেশটির ফেডারেল সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নাথানিয়েল এরস্কাইন-স্মিথের সঙ্গে এক বৈঠক করেছেন। এ সময় তারা দুই শহর এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত নানা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

শনিবার (৫ জুলাই) কানাডার টরন্টোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নাথানিয়েল এরস্কাইন-স্মিথ ২০১৫ সাল থেকে টরন্টোর বিচেস- ইস্ট ইয়র্ক এলাকার সংসদ সদস্য। তিনি কানাডার হাউজিং, অবকাঠামো ও কমিউনিটি উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। একই সঙ্গে তিনি কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বৈঠকে চট্টগ্রাম ও কানাডার বন্দরগুলোর মধ্যে সরাসরি বাণিজ্যিক রুট স্থাপন, শুল্ক ও কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ, দক্ষ জনশক্তি রপ্তানি ও শিক্ষার্থী বিনিময়সহ অভিবাসন খাতে নতুন সম্ভাবনার কথা আলোচনা হয়। পরিবেশ রক্ষায় সবুজ অবকাঠামো, বন্যা ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন নিয়ে যৌথ কাজের ক্ষেত্র তৈরি করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন দুই নেতা।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার সহায়তা অব্যাহত রাখা এবং স্বাস্থ্য, শিক্ষা ও দুর্যোগ মোকাবিলায় যৌথ উদ্যোগ নেওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়। সমুদ্রবন্দর, লজিস্টিকস, সবুজ প্রযুক্তি ও জনস্বাস্থ্য খাতে গবেষণা ও প্রযুক্তি স্থানান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে মেয়র ড. শাহাদাত হোসেন বলেন, নাথানিয়েল এরস্কাইন-স্মিথের মতো একজন অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতার সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই সংলাপ দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।

নাথানিয়েল এরস্কাইন-স্মিথ বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। দুই শহরের মধ্যে এই ধরনের সংলাপ দীর্ঘমেয়াদে বাস্তব সুফল বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X