কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা

ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, রাশিয়া যদি ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করে তবে তা স্পষ্ট উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত। ফলে যুদ্ধ ছড়ানোর উসকানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেই আসছে বলে ধরে নেবে ইইউ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে এ মন্তব্য এলো।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া আজ ভোরে আস্ট্রখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রও ছুড়ে তারা। ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এ হামলা চালায়।

ইইউ বলেছে, তারা এখনও আইসিবিএম ব্যবহার করা নিয়ে নিশ্চিত নয়। ইউক্রেনের দাবি খতিয়ে দেখছে তারা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যাচাইয়ের সঙ্গে বিভিন্ন তথ্য মূল্যায়ন করা হচ্ছে। এ ছাড়া ইইউ তাদের নিজস্ব সামরিক তথ্য বিশ্লেষণ করছে।

ইইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানো সাংবাদিকদের বলেছেন, এই ধরনের অস্ত্র দিয়ে হামলা যুদ্ধে পরিমাণগত এবং গুণগত পরিবর্তনকে প্রতিনিধিত্ব করবে। যদিও আমরা সম্পূর্ণ তথ্যের মূল্যায়ন করছি। তবে এটি সত্য হলে এটা স্পষ্ট এক ধরনের আক্রমণ। যা পুতিনের পক্ষ থেকে আরেকটি সুস্পষ্ট উত্তেজনা বৃদ্ধির ধারা হিসেবে চিহ্নিত হবে।

হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি তাদের রুশ সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ বিষয়ে মন্তব্য করেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X