কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ধূম্রজাল

রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের একটি ভবন। ছবি : সংগৃহীত
রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের একটি ভবন। ছবি : সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে আসলেই রাশিয়া এ কাজ করেছে কি না। যদি সেটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র না হয় তবে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালের হামলায় রাশিয়া কী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারও স্পষ্ট কোনো ব্যাখ্যা মিলেনি।

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ে ইউক্রেনের বিমানবাহিনীর বিবৃতির পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নরম সুর; এরপর যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার মন্তব্যে এ ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া আজ ভোরে আস্ট্রখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রও ছুড়ে তারা। ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এ হামলা চালায়।

ইউক্রেন যুদ্ধে এ ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সাধারণত, অন্য মহাদেশে শত্রুর ঘাঁটিতে হামলা করতে এ ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী আরও বলেছে, তারা এ হামলার সময় ছয়টি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর মানে হচ্ছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির সঙ্গে আরও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়া হয়তো চেয়েছে, ডিনিপ্রো অঞ্চলটিকে হঠাৎ ধ্বংসস্তূপে পরিণত করতে।

কিন্তু এরপরই জেলেনস্কি এ নিয়ে কথা বলেন। তার বক্তব্যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ সরাসরি আনা হয়নি। এর বদলে তিনি বলেন, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ডিনিপ্রোর দিকে ছোড়া হয়। যেটিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে।

এরপর সন্দেহের মাত্রা বাড়ায় যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার মন্তব্য। ইউক্রেনের দাবির বিরোধিতা করেছেন ওই মার্কিন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, ইউক্রেনে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়।

সিবিএস নিউজের বরাতে সংবাদ প্রকাশ করেছে বিবিসি। তাতে বলা হয়েছে, বিষয়টি নিশ্চিত হতে আমরা এখনও মার্কিন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক মন্তব্যের জন্য অপেক্ষা করছি।

হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি তাদের রুশ সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ বিষয়ে মন্তব্য করেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও।

এদিকে ইউক্রেনের বিমান বাহিনী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করলেও ক্ষয়ক্ষতি নিয়ে লুকোচুুরি শুরু করেছে। হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনও তারা জানায়নি। তবে দেশটির রাষ্ট্রীয় জরুরি পরিষেবা কিছু ছবি প্রকাশ করেছে। সেসবে ভবনে আগুন নেভানোসহ ধসে পড়া ভবনে উদ্ধার কাজ করতে তাদের দেখা গেছে।

এ ছাড়া কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। সেসব যাচাইয়ের চেষ্টা করছে বিবিসি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X