কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপীয় ইউনিয়নের ওপর ক্ষুব্ধ ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির হস্তক্ষেপমূলক যৌথ বিবৃতিতে ক্ষুব্ধ হয়েছে ইরান। এর প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে তেহরানে নিযুক্ত ইইউর সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের তলব করেছে তারা।

উপসাগরীয় দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিতর্ক, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম নিয়ে ইইউ-জিসিসির ‘হস্তক্ষেপমূলক’ মন্তব্যের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে তেহরান। এই পদক্ষেপের মাধ্যমে নিজেদের সামরিক ও আঞ্চলিক নীতির প্রতি কঠোর অবস্থান স্পষ্ট করেছে আয়াতুল্লাহ খামেনির দেশ।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি কুয়েতে অনুষ্ঠিত ইইউ-জিসিসি শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রের কড়া সমালোচনা করেছেন। তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, হরমুজ প্রণালির কাছে অবস্থিত গ্রেটার টম্ব, লেসার টম্ব এবং আবু মুসা দ্বীপপুঞ্জ ইরানের ‘অবিচ্ছেদ্য অংশ’ এবং এর সার্বভৌমত্ব ‘পরম ও স্থায়ী’। তিনি অভিযোগ করেন, ইইউ সংযুক্ত আরব আমিরাতের ‘ভিত্তিহীন দাবির’ প্রতি সমর্থন জানিয়ে ইরানের জাতীয় সার্বভৌমত্বের নীতি লঙ্ঘন করেছে।

তাখত-রাভাঞ্চি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মন্তব্যকে ‘দেশের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ’ বলেও আখ্যায়িত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই দেশীয় প্রতিরক্ষামূলক ক্ষমতা তাদের আত্মরক্ষার সহজাত অধিকারের অংশ এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়। এছাড়া, ইরানের সঙ্গে পরমাণু চুক্তির সাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির তীব্র সমালোচনা করেছেন তিনি। ইরানি এই কর্মকর্তা বলেন, তাদের এই ধ্বংসাত্মক আচরণই পরমাণু চুক্তির ‘কূটনীতিতে অচলাবস্থা সৃষ্টি করেছে’।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X