কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের প্রশংসা করে যুদ্ধ বন্ধের উপায় জানালেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ইউক্রেনে যুদ্ধ উপায় নিয়েও কথা বলেন।

সোমবার (০৯ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি বলেন, ট্রাম্প একমাত্র ব্যক্তি যাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয় পান। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে একজোট হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, প্যারিসে সপ্তাহব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়েছে। যুদ্ধের অবসান ঘটাতে তিনি দৃঢ় সংকল্পের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জেলেনস্কি বলেন, আমরা জানি, যুক্তরাষ্ট্রের অসাধারণ ক্ষমতা রয়েছে, যা অন্যরা অর্জন করতে পারেনি। এই যুদ্ধের অবসান ঘটাতে আমাদের ঐক্য দরকার। আমেরিকা, ইউরোপ এবং বিশ্বের যেসব দেশ ঐক্যকে মূল্যায়ন করে তারাই শক্তিশালী অবস্থান এবং শান্তির মূলে রয়েছেন।

জেলেনস্কি বলেন, পুতিন কেবল তাকে এবং সম্ভবত চীনকে ভয় পান। শুধু একতাবদ্ধ সিদ্ধান্তই এই যুদ্ধের সুষ্ঠু অবসান ঘটাতে পারে এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১০

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১১

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১২

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৩

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৪

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৫

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৬

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৭

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৯

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

২০
X