কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার পারমাণবিক ফোর্সের প্রধানকে হত্যার দাবি ইউক্রেনের

ইগোর কিরিলভ ও ইউক্রেনের পতাকা। ছবি : সংগৃহীত
ইগোর কিরিলভ ও ইউক্রেনের পতাকা। ছবি : সংগৃহীত

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ নিহত হয়েছেন। তাকে হত্যার দাবি করেছে ইউক্রেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি একটি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধানকে হত্যার পেছনে ইউক্রেন জড়িত রয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ইলেকট্রিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। তিনি রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। মঙ্গলবার ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী এ হামলায় নিহত হয়েছেন।

রুশ টেলিগ্রাম চ্যানেলে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বিস্ফোরণে একটি ভবনের প্রবেশদ্বার ছিন্নভিন্ন হয়ে গেছে। এর মধ্যে তুষারবেষ্টিত পরিবেশে দুটি মরদেহ পড়ে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটিতে পুলিশ বেষ্টনি দিয়ে রেখেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, রাশিয়ার এ বিশেষ বাহিনী তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে। কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলোভকে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

এর আগে, অক্টোবরে যুক্তরাজ্যের দাঙ্গায় এজেন্ট ব্যবহারের অভিযোগে কিরিলভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X