কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পোল্যান্ডের স্লাসকো সেতুতে লাল-সবুজের আলোকছটা

বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকিত ছিল সেতুটি। ছবি : সংগৃহীত
বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকিত ছিল সেতুটি। ছবি : সংগৃহীত

মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৪।

দিবসটি উপলক্ষে পোল্যান্ডের ভিস্তুলা নদীর ওপর অবস্থিত স্লাসকো দাবড়োভস্কিয়েগো সেতুটি সাজানো হয় বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙে।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেতুটি আলোকিত ছিল লাল-সবুজের ছটায়।

দূতাবাস, ওয়ারশ সিটি করপোরেশন এবং ডিপারটমেন্ট অফ সিটি অ্যান্ড রোড অথরিটির যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস উদযাপনের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। দূতাবাসের মিনিস্টার এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী মুনতাসীর মুর্শেদ এই কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবাসী বাংলাদেশি এবং পোল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সেখানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘আঁধার পেরিয়ে’ দেখানো হয়।

আলোচনা পর্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ বীর মুক্তিযোদ্ধা এবং দুই লাখ মা-বোনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। দেশের প্রতি প্রবাসীদের দায়িত্ব ও অঙ্গীকারের ওপর জোর দেন।

কাজী মুনতাসীর মুর্শেদ প্রবাসীদের সন্তানদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান। এ ছাড়া দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর পরামর্শ দেন। বিজয় দিবসের এই ব্যতিক্রমী আয়োজন প্রবাসে বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে তুলে ধরেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১০

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১২

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৩

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৫

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৬

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৭

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৯

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

২০
X