কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে ডুবল রুশ জাহাজ, যা বলছে মস্কো

একটি কার্গো জাহাজ। ছবি : সংগৃহীত
একটি কার্গো জাহাজ। ছবি : সংগৃহীত

আবারও দুঃসংবাদ পেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে সেনা ঘাঁটি থেকে বেরই হয়নি রুশ বাহিনী। আর তাতেই সিরিয়ার মসনদ হাতছাড়া হয় বাশার আল আসাদের। অবশ্য সিরীয় বাহিনীও প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। মধ্যপ্রাচ্যে পুতিন তুরস্কের কাছে এভাবে কৌশলগত হারের পর আরেকটি দুঃসংবাদ পেল মস্কো।

গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট ভূমধ্যসাগরে এবার ডুবে গেছে একটি রুশ জাহাজ। ওই জাহাজটির নাম উরসা মেজর। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ওই জাহাজ ডুবে যাওয়ার খবর নিশ্চিত করে। ২০০৯ সালে ওই জাহাজটি নির্মাণ করা হয়েছিল। জাহাজটির নিয়ন্ত্রণ ছিল অবোরোনলোজিসতিকা নামে একটি কোম্পানির হাতে। এই কোম্পানিটি আবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়েরর সামরিক নির্মাণ অপারেশনের সঙ্গে সম্পৃক্ত।

ওই কার্গো জাহাজটি রাশিয়ার একেবারে পূর্ববর্তী বন্দর ভ্লাদিভোস্তোকে যাচ্ছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, স্পেন ও আলজেরিয়ার মধ্যবর্তী এলাকায় ডুবে গেছে ওই কার্গো জাহাজটি। এতে জাহাজের দুজন ক্রু এখনো নিখোঁজ রয়েছেন।

তারা জানান, ১৬ জন ক্রুর মধ্যে ১৪ জনকে উদ্ধার করা গেছে। তাদের স্পেনে নিয়ে যাওয়া হয়েছে। ইঞ্জিন রুমে বিস্ফোরণের কারণেই ওই জাহাজটি ডুবে যায়। তবে কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা জানায়নি রাশিয়ার কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X