কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মস্কোয় আবারও ইউক্রেনের ড্রোন হামলা, ভবন ক্ষতিগ্রস্ত

শুক্রবার ভোরে মস্কোয় এ ড্রোন হামলার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
শুক্রবার ভোরে মস্কোয় এ ড্রোন হামলার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোয় আবারও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে হামলায় ব্যবহৃত ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টার দিকে মস্কো ও আশপাশের এলাকায় অবস্থিত বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বলেন, শুক্রবার ভোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। পরে ড্রোনের ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টার কমপ্লেক্সের ভবনে পড়েছে। এই এক্সপো সেন্টারটি ক্রেমলিন থেকে পাঁচ কিলোমিটারের দূরে অবস্থিত।

এ হামলার পর পর জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে গেছেন বলে জানিয়েছেন মস্কোর মেয়র। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান।

জরুরি পরিষেবার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলছে, হামলায় এক্সপো সেন্টারের প্যাভিলিয়নের একটি দেয়াল আংশিকভাবে ধসে পড়েছে। এর পরিমাণ ৩০ বর্গমিটারের মতো হবে।

সম্প্রতি মস্কো ও আশপাশের ড্রোন হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে মস্কোর বাণিজ্যিক এলাকায় দুটি ড্রোন হামলাও রয়েছে। এমনকি গত মে মাসে ক্রেমলিনের খুব কাছে ড্রোন হামলার ঘটে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় ড্রোনের মাধ্যমে রুশ যুদ্ধজাহাজে হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে বলেও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১০

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১১

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১২

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৪

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

মমতাজের জামিন বহাল

১৬

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৭

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৮

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৯

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

২০
X