কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

এবার শিক্ষার্থীদের আন্দোলনে টালমাটাল সার্বিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারের দুর্নীতি ও অদক্ষতার বিরুদ্ধে বিক্ষোভ করছে সার্বিয়ার শিক্ষার্থীরা। গত নভেম্বরে বিক্ষোভ শুরু হয়। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন মারা যাওয়ার পর এ আন্দোলনের সূত্রপাত ঘটে।

শিক্ষার্থীরা মনে করছে, এ দুর্ঘটনার জন্য সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনা দায়ী।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে এ বিক্ষোভে চাপে রয়েছে প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীরা সড়ক ও সেতু অবরোধ করেছে। শহরের বিভিন্ন এলাকায় সমাবেশ করেছে। তাদের দাবি, যারা এ দুর্ঘটনার জন্য দায়ী, তাদের শাস্তি হওয়া উচিত। তারা শুধু দুর্ঘটনা নয়, সার্বিয়া সরকারে সর্বস্তরে দুর্নীতি ও অদক্ষতা বন্ধ চাচ্ছে।

এই আন্দোলন দ্রুত সার্বিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানী বেলগ্রেডে। সেখানে ২৪ ঘণ্টার সড়ক অবরোধে প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন। শিক্ষার্থীরা দৃঢ়ভাবে বলছে, তারা ভয় পাচ্ছে না এবং কখনো আন্দোলন থামাবে না।

বিক্ষোভের সময় শুধু শিক্ষার্থীরা নয়, কৃষকরাও তাদের সমর্থন জানিয়ে ট্রাক্টর নিয়ে বিক্ষোভে যোগ দিয়েছে। শহরের সড়ক ও সেতু অবরোধের কারণে স্থানীয় জনগণের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা গিয়েছে। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, তারা নিজেদের দাবির পক্ষে থাকবে এবং আদায় না করা পর্যন্ত শান্ত হবে না।

এদিকে আন্দোলনকে বিদেশি শক্তির প্রভাবে চালানো হচ্ছে বলে দাবি করছে সার্বিয়ার সরকার। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের আন্দোলন একেবারেই দেশীয় এবং তারা সার্বিয়ার রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X