কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৮:৩৭ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

পুতিনের বৈঠকের পরই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

শনিবার চেরনিহিভের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ছবি : সংগৃহীত
শনিবার চেরনিহিভের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ছবি : সংগৃহীত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় ছয় বছরের এক মেয়ে শিশুসহ সাত জন নিহত এবং ১৪৪ জন আহত হয়েছে। খবর রয়টার্স।

গতকাল শনিবার (২০ আগস্ট) ইউক্রেন যুদ্ধের দায়িত্বে নিয়োজিত শীর্ষ জেনারেলদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের কয়েক ঘণ্টা পরই এ হামলা চালাল রুশ বাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শনিবার চেরনিহিভের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ও একটি থিয়েটার রয়েছে। আহতদের মধ্যে ১৫ শিশু এবং আরও ১৫ পুলিশ কর্মকর্তা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, হতাহতদের বেশির ভাগ যানবাহনে ছিলেন। তারা সড়ক পার হচ্ছিলেন বা গির্জা থেকে ফিরছিলেন। আহতদের মধ্যে ৪১ জন হাসপাতালে ভর্তি বলেও জানান আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ চাউস।

জেলেনস্কি বলেন, ‘আমি নিশ্চিত, আমাদের সেনারা রাশিয়ার এই সন্ত্রাসী হামলার জবাব দেবে। বড় ধরনের জবাব দেওয়া হবে।’

এদিকে গতকাল এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, অঘোষিত সফরে রোস্তভ-অন-ডন শহরের বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তরে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন। রোস্তভ-অন-ডন শহরটি ‍ইউক্রেন সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাশিয়ার দক্ষিণ সামরিক জেলা কমান্ডের সদর দপ্তর। এই সেনা সদর দপ্তর থেকেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে আসছে রাশিয়া।

ইউক্রেন যুদ্ধের প্রধান ভ্যালেরি গেরাসিমভ এবং অন্যান্য শীর্ষ সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধক্ষেত্র সম্পর্কে খোঁজখবর নেন পুতিন। তবে তাদের এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং কত তারিখে এই বৈঠক হয়েছে তা জানায়নি ক্রেমলিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X