মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে বাগ্‌বিতণ্ডা, প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া

জেলেনস্কি, ট্রাম্প ও পুতিন। ছবি : সংগৃহীত
জেলেনস্কি, ট্রাম্প ও পুতিন। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে বাগ্‌বিতণ্ডায় জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একপর্যায়ে তর্কে শুরু করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও। এ ঘটনার পর জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন ইউরোপীয় নেতারা। তবে ট্রাম্পের এমন ভূমিকায় বেজায় খুশি রাশিয়া।

এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ওই বাগ্‌বিতণ্ডাকে ঐতিহাসিক এবং ওভাল অফিসের তীব্র তিরস্কার হিসেবে বর্ণনা করেছেন।

ক্রেমলিনের উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ এ ঘটনাকে ঐতিহাসিক বলে এক্সে পোস্ট করেছেন। দিমিত্রিয়েভ রুশ প্রেসিডেন্ট পুতিনের বিশেষ দূত হিসেবে দায়িত্বে রয়েছেন। সম্প্রতি সৌদি আরবে হয়ে যাওয়া রুশ-মার্কিন সরাসরি আলোচনায় তিনি অংশ নিয়েছিলেন।

ট্রাম্প সত্য বলছেন উল্লেখ করে তার প্রশংসা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও। এ সময় তিনি জেলেনস্কিকে অকৃতজ্ঞ হিসেবে বর্ণনা করেছেন। মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় বহু জ্বালাময়ী বিবৃতি দিয়েছেন। এমনকি স্বাধীন দেশ হিসেবে ইউক্রেনের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X