কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

তর্কের পরও ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে চান জেলেনস্কি

ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে চান জেলেনস্কি
লন্ডন সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সইয়ের জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেন- এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার লন্ডনের ল্যাংকেস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে, গত শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বিরল খনিজ সম্পদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করা। তবে সেই বৈঠক বিতর্কের মধ্যে শেষ হয় এবং চুক্তিটি সই না করেই ওভাল অফিস ছাড়তে হয় ইউক্রেনের প্রেসিডেন্টকে।

লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে জেলেনস্কি বলেন, খনিজ চুক্তিটি উভয় দেশের মন্ত্রীদের সইয়ের জন্য প্রস্তুত রয়েছে, এবং আমরা এটি সই করতে প্রস্তুত। তবে তিনি আরও যোগ করেন, চুক্তিটি কার্যকর হবে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে।

সম্মেলনে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা ও রাশিয়ার ওপর চাপ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেন, যা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা, রাশিয়ার আগ্রাসন প্রতিহত করা এবং ইউক্রেনের সুরক্ষার জন্য একটি জোট গঠনসহ লন্ডন সম্মেলনে ঐকমত্য হয়েছেন নেতারা। ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত ও ভবিষ্যতে দেশটির ওপর রাশিয়ার হামলা প্রতিহত করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। তথ্য: রয়টার্স, বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X