কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রিগোজিনবিহীন ওয়াগনারের ভবিষ্যৎ নিয়ে যা বললেন লুকাশেঙ্কো

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি : সংগৃহীত
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যু হলেও ওয়াগনার যোদ্ধারা বেলারুশেই থাকবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। আজ শনিবার (২৬ আগস্ট) বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গত বুধবার (২৩ আগস্ট) বিকেলে মস্কোর টিভের অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রিগোজিন ও দিমিত্রি উটকিনসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই প্রিগোজিনবিহীন ওয়াগনারের ভবিষ্যৎ কী হবে, সে প্রশ্ন বড় হয়ে দেখা দেয়। এমন প্রশ্নের মধ্যেই ওয়াগনার নিয়ে এই বার্তা দিলেন পুতিন মিত্র লুকাশেঙ্কো।

লুকাশেঙ্কো বলেন, ওয়াগনার যোদ্ধারা বেঁচে ছিলেন, বেঁচে আছেন এবং ওয়াগনার বেলারুশেই থাকবে। যত দিন আমাদের এই বাহিনীর প্রয়োজন হবে, তত দিন তারা বসবাস করবে এবং আমাদের সঙ্গে কাজ করবে।

পুতিন ও প্রিগোজিন, দুজনেরই ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো। গত জুনে তারই মধ্যস্থতায় রাশিয়ার সামরিক নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন। তবে এ বিদ্রোহের দুই মাস পর গত বুধবার (২৩ আগস্ট) বিমান বিধ্বস্ত হয়ে প্রিগোজিন মারা গেছেন।

এই জুনের ব্যর্থ বিদ্রোহের পর ওয়াগনার যোদ্ধারা বেলারুশে চলে যান। এরপর থেকে তারা সেখানে অবস্থান করছেন। দেশটের সেনাদের প্রশিক্ষণে কাজ করছেন ওয়াগনার যোদ্ধারা। যদিও বেলারুশে ওয়াগনারের উপস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছে ন্যাটোর পূর্ব ইউরোপের দেশগুলো। এমনকি পোল্যান্ড ও লাটভিয়া বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X