কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে ইউক্রেন বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর বরাতে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সকালে একটি এফ-১৬ যুদ্ধবিমানে অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এরপর এটি বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনার পর পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

বিমানবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়। পাইলট বিমানটিকে জনবসতি থেকে দূরে সরিয়ে নিয়ে যান। এরপর তিনি নিরাপদে (ইজেক্ট) বের হয়ে আসেন।

বিবৃতিতে আরও বলা হয়, পাইলটের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

বিমানবাহিনী জানিয়েছে, প্রাথমিকভাবে এ দুর্ঘটনা রাশিয়ার হামলার কারণে ঘটেনি বলে মনে হচ্ছে। ঘটনার সব দিক তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এটি ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা। গত বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদিত কর্মসূচির আওতায় ইউক্রেন মার্কিন মিত্রদের কাছ থেকে এই যুদ্ধবিমান পেতে শুরু করে। গত বছরের আগস্ট মাসে রাশিয়ার একটি বড় বিমান হামলা প্রতিহত করার সময় আরেকটি এফ-১৬ বিধ্বস্ত হয় এবং সে ঘটনায় পাইলট নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X