কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় ইরানি শিশুর সঙ্গে এ কেমন আচরণ, সারা বিশ্বে তোলপাড় (ভিডিও)

ভিডিও থেকে নেওয়া ছবি
ভিডিও থেকে নেওয়া ছবি

নিজের মতো দাঁড়িয়েছিল অবুঝ শিশুটি। এ সময় তার পাশে এসে দাঁড়ায় এক ব্যক্তি। এরপর আশপাশ তাকিয়ে শিশুটিকে মাথার উপরে উঠিয়ে আছাড় মারেন ওই ব্যক্তি। মুহূর্তেই শিশুটির দেহ দুমড়েমুচড়ে যায়। এরই মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা।

সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে রাশিয়া গিয়েছিল ওই শিশুর পরিবার। দেশটির খিমকি শহরের শেরেমেতিয়েভো বিমানবন্দরে মায়ের সঙ্গে ছিল এই ইরানি শিশু। শিশুটির অন্তঃসত্ত্বা মা যখন চেয়ার আনতে কিছুক্ষণের জন্য দূরে গিয়েছিলেন তখনই ঘটে এই ঘটনা। শিশুটির মাথা ও মেরুদণ্ডে আঘাত লাগার কারণে সে কোমায় চলে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, যে ব্যক্তি এই কাজ করেছেন তিনি বেলারুশীয় পর্যটক। মাদকের নেশায় বুঁদ হয়ে বিমানবন্দরে ভেতরে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। ৩১ বছর বয়সী ভ্লাদিমির ভিটকভ নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে।

অভিযুক্ত ব্যক্তি সাইপ্রাস থেকে রাশিয়ায় এসেছিলেন। তার নিজেরও ওই শিশুর বয়সী একটি মেয়ে আছে। পুলিশের সন্দেহ, অভিযুক্ত ব্যক্তি ওই সময় মাদকাসক্ত ছিলেন। তার রক্তে গাঁজার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে এবং ঘটনার সময় তিনি মাদক বহন করছিলেন। ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই ব্যক্তির তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X