বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসে বৈঠক : ট্রাম্প-মাখোঁর কানাকানি নিয়ে চলছে আলোচনা

হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগে সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বহুপক্ষীয় বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে ট্রাম্পের ডানপাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

বৈঠক শুরু হওয়ার আগে ইস্ট রুমে ট্রাম্পকে মাখোঁর সঙ্গে নিচু স্বরে কথা বলতে দেখা যায়। যদিও তারা ফিসফিস করে কথা বলছিলেন, ট্রাম্পের সামনে থাকা মাইক্রোফোন তখন চালু থাকায় তাদের আলোচনা ধরা পড়ে। তাতে শোনা যায়, ট্রাম্প মাখোঁকে বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমঝোতায় আসতে আগ্রহী।

ট্রাম্প বলেন, “আমার মনে হয়, পুতিন সমঝোতা করতে চান...আমার সঙ্গে সমঝোতায় আসতে চান। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি।” তার এই বক্তব্যে স্পষ্ট হয়, গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মূল আলোচনার বিষয়ও ছিল যুদ্ধ অবসান।

আলাস্কা বৈঠকের তিন দিন পর হোয়াইট হাউসের আলোচনায় অংশ নেন জেলেনস্কি ছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে। বৈঠকের মাঝখানে ট্রাম্প ফোনে সরাসরি কথা বলেন পুতিনের সঙ্গে, যা পরে নিশ্চিত করে ইউরোপীয় ইউনিয়নের এক কূটনৈতিক সূত্র।

কয়েক দফা বৈঠক শেষে ট্রাম্প জানান, তিনি এখন রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের চেষ্টা করছেন। যদিও কখন এবং কোথায় এ বৈঠক হবে, তা স্পষ্ট করেননি তিনি।

এদিকে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, “এই বৈঠকের পর আমাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে, যেখানে আমি, পুতিন ও জেলেনস্কি একসঙ্গে বসব। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধে এটি একটি বড় ও ইতিবাচক পদক্ষেপ।”

বৈঠক শেষে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের জেলেনস্কি জানান, তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। একই সময়ে মস্কো থেকেও সংকেত আসে- ক্রেমলিনের এক সহকারী বলেন, পুতিন এখনো ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা থেকে সরে আসেননি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X