কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা

রাশিয়ার মিসাইল। ছবি : সংগৃহীত
রাশিয়ার মিসাইল। ছবি : সংগৃহীত

ইরানের একটি প্রতিনিধিদল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা দ্বৈত-ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ওই প্রতিনিধিদলে ইরানের পরমাণু বিজ্ঞানীরা ছিলেন। যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত।

ফিন্যান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে এ তথ্য ফাঁস করে। এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায়, ২০২৪ সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন ৪৩ বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলি কালভান্দ। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন। তার সাথে ছিলেন আরও চারজন।

তখন কালভান্দ বলেছেন, তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান, প্রতিনিধিদলটিতে একজন সামরিক কাউন্টার-ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা (এসপিএনডি) এর সাথে যুক্ত সদস্যরা ছিলেন। যুক্তরাষ্ট্র ‘২০০৪-পূর্ববর্তী ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা’ হিসেবে এসপিএনডির ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।

ইরান নিজেই দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। পারমাণবিক অস্ত্রের সন্ধানের কথাও অস্বীকার করে আসছে। দেশটি বলেছে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ। খামেনি গত মাসে বলেছিলেন, পশ্চিমারা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সংঘাতের অজুহাত হিসেবে ব্যবহার করে। অথচ ধর্মগতভাবে আমরা নিজেরাই পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধী।

ইরান ইন্টারন্যাশনাল গত বছর ইরানের ৩টি স্বাধীন সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, ইসলামিক প্রজাতন্ত্র এসপিএনডি পুনর্গঠনের মাধ্যমে তার গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের মতে, ইরানি প্রতিনিধিদল রাশিয়ান কোম্পানিগুলো ভিজিট করে দ্বৈত-ব্যবহারের উপাদান তৈরি, ইলেকট্রন অ্যাক্সিলারেটর এবং ক্লিস্ট্রন, পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশনে ব্যবহৃত সরঞ্জাম পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে নিউট্রন জেনারেটর, বেসামরিক ও সামরিক প্রয়োগের জন্য ব্যবহৃত ডিভাইস, বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরাও ছিলেন। পাশাপাশি এসপিএনডি-এর জন্য ক্রয় ফ্রন্ট হিসেবে কাজ করার জন্য ওয়াশিংটন কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা একটি কোম্পানির প্রাক্তন প্রধানও ছিলেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X