কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন কতদিন পাল্টা হামলা চালাতে পারবে, জানালেন মার্কিন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলে এবং যুক্তরাজ্যের সেনাপ্রধান স্যার টনি রাডাকিন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলে এবং যুক্তরাজ্যের সেনাপ্রধান স্যার টনি রাডাকিন। ছবি : সংগৃহীত

সামনে শীতকাল আসছে। ঠান্ডা আবহাওয়ার কারণে রাশিয়ার অধিকৃত অঞ্চল পুনর্দখলে ইউক্রেনের পাল্টা হামলা বাধার মুখে পড়বে। ফলে পাল্টা আক্রমণ চালাতে মাত্র ৩০ দিনের মতো সময় পাবে কিয়েভ।

আজ রোববার (১০ সেপ্টেম্বর) বিবিসির সানডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলে।

মার্কিন সেনাপ্রধান বলেন, ইউক্রেনের পাল্টা হামলা প্রত্যাশার চেয়ে ধীরে এগিয়েছে। তবে এখনো তুমুল লড়াই চলছে। ইউক্রেনীয়রা ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছে। তাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে। সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন।

তিনি বলেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি। তারা যা অর্জনের চেষ্টা করছে তার জন্য লড়াই বন্ধ করে দেয়নি।

গত গ্রীষ্মে রাশিয়ার অধিকৃত এলাকা পুনর্দখলে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেন। তবে তাদের এ হামলা প্রত্যাশার চেয়ে কম সাফল্য পেয়েছে। যদিও ইউক্রেনীয় জেনারেলদের দাবি, দেশের দক্ষিণে রাশিয়ার অপ্রতিরোধ্য সম্মুখসারির প্রতিরক্ষা ব্যবস্থা তারা ভেদ করেছে।

জেনারেল মিলে বলেন, আমি এই যুদ্ধের একেবারে গোড়ার দিকে বলেছিলাম, এই যুদ্ধ হবে দীর্ঘ অথচ কঠিন। এতে বহু মানুষ প্রাণ হারাবে। আর ঠিক এমনটাই হচ্ছে।

একই সাক্ষাৎকারে যুক্তরাজ্যের সেনাপ্রধান স্যার টনি রাডাকিন বলেছেন, এই যুদ্ধে ইউক্রেন জিতছে। রাশিয়া হারছে। কারণ রাশিয়ার লক্ষ্য ইউক্রেনকে বশ করে নিজেদের নিয়ন্ত্রণে আনা। এমনটা কখনো হয়নি এবং হবেও না। তাই এ যুদ্ধে ইউক্রেন জয়ী হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১০

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১১

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৩

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৫

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৬

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৭

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৮

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৯

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

২০
X