বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

মিউনিখ বিমানবন্দরে রহস্যজনক ড্রোন, আতঙ্কে ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জার্মানির মিউনিখ বিমানবন্দরের আশপাশে রহস্যজনক ড্রোনের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বিবেচনায় এক ডজনেরও বেশি ফ্লাইট স্থগিত ও বাতিল করা হয়। এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় পুরো বিমানবন্দর। খবর বিবিসির।

বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি ড্রোন দেখা যাওয়ার জেরে এ সিদ্ধান্ত আসে। পরে শুক্রবার বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছে।

মিউনিখে কমপক্ষে ১৭টি ফ্লাইট বন্ধ রাখা হয়। যার ফলে প্রায় ৩,০০০ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আরও ১৫টি ফ্লাইট নিকটবর্তী শহরগুলোতে সরিয়ে নিয়েছে।

শুক্রবার জার্মান পতাকাবাহী সংস্থা লুফথানসার একজন মুখপাত্র বলেছেন, সূচি অনুসারে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। শিডিউল বিপর্যয় কাটানোর চেষ্টা চলছে।

ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। অজ্ঞাত ড্রোনের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করতে হয়েছিল। ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে সামরিক বাহিনী। এরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

ওই সময় বিমান পরিবহন নিয়ন্ত্রণ ইউনিট মিউনিখে অবতরণের জন্য নির্ধারিত ফ্লাইটগুলোকে স্টুটগার্ট, নুরেমবার্গ, ভিয়েনা ও ফ্রাঙ্কফুর্টে পাঠায়। মুখপাত্র বলেন, বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের কারণে লুফথানসার ১৯টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। সেসব হয় বাতিল করা হয়েছে অথবা রুট পরিবর্তন করা হয়েছে।

অন্ধকার থাকায় ড্রোনগুলোর ধরন, আকার বা উৎপত্তি সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। ফেডারেল পুলিশের মুখপাত্র স্টেফান বায়ার বিল্ড নিউজপেপারকে বলেন, ড্রোনগুলো প্রথমে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় দেখা যায় এবং পরে আবার এক ঘণ্টা পরে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, ড্রোনগুলো বেলজিয়াম থেকে জার্মানিতে উড়ে গেছে। বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, রহস্যজনক এসব ড্রোনের উপস্থিতিতে তারাও আতঙ্কিত হন। এগুলো তাদের নয়। ড্রোনগুলো কোথা থেকে এসেছে বা কারা এগুলো পরিচালনা করেছে তা এখনো স্পষ্ট নয়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X