স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আরও দুই প্রীতি ম্যাচ চূড়ান্ত ব্রাজিলের, জেনে নিন কবে কার বিপক্ষে

ব্রাজিল ফুটবল দল। ‍ছবি : সংগৃহীত
ব্রাজিল ফুটবল দল। ‍ছবি : সংগৃহীত

আগামী মাসে ইউরোপে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আফ্রিকার দুই দেশ সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে কার্লো আনচেলত্তির দল। আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে এবং ১৯ নভেম্বরে ফ্রান্সের পিয়েরে-মাউরি স্টেডিয়ামে তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফ আরও জানায়, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এই দুটি ম্যাচ খেলবে জাতীয় দল। দুই বছর আগে লিসবনে সেনেগালের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। ঐ ম্যাচ ৪-২ গোলে হেরেছিল তারা।

বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলা শেষে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। গত ১০ অক্টোবর সিউলে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয় পায় তারা। এরপর ১৪ অক্টোবর জাপানের মাঠে চ্যালেঞ্জ কাপে ৩-২ গোলে হেরে যায় ব্রাজিল।

বিশ্বকাপের আগে প্রতি ম্যাচই এখন বেশ গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। বিশেষ করে দলের সেরা ছন্দ, পরিকল্পনা সাজাতে এই প্রীতি ম্যাচগুলোতেই নানা অদল-বদল করে দেখবেন কোচ। সবশেষ জাপান ম্যাচ হারলেও সেই ম্যাচে দলে একাধিক পরিবর্তন করে তরুণ ফুটবলারদের পরখ করে নিয়েছেন ব্রাজিলের কোচ। ইউরোপের দুই প্রীতি ম্যাচেও এমন কিছুই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১০

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১২

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৩

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৪

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৫

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৬

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৭

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৮

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৯

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

২০
X