স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দলীয় ১০০ রান বাংলাদেশের, বাকি আর ২০ ওভার

উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি শান্ত। ‍ফাইল ছবি
উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি শান্ত। ‍ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ধীরগতির ব্যাটিংয়ে বাংলাদেশ। দলীয় শত রান পূরণ করতে টাইগারদের খেলতে হয়েছে ৩০ ওভার। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ শান্ত-হৃদয় সামাল দিলেও রানরেট বাড়াতে পারেননি তারা।

৬৩ বলে ৩২ রান করে পিরের শিকার হন শান্ত। সাবেক অধিনায়কের বিদায়ে ব্যাটিংয়ে নামেন অভিষিক্ত অঙ্কন। এর আগে, দ্বিতীয় ওভারের ৫ম বলেই সাইফ হাসানকে প্যাভিলিয়নে ফেরান রোমারিও শেফার্ড। ৩ রানে বিদায় নেন তিনি। এরপরের ওভারের প্রথম বলেই জাইডেন সিলসকে কভার পয়েন্ট এরিয়া দিয়ে খেলতে গিয়ে অনায়াসে ক্যাচ তুলে দিলেন সৌম্য। ৪ রান করে আউট হন তিনি।

টস হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। এটা আমাদের হোম গ্রাউন্ড, আর আমরা এই উইকেটে আত্মবিশ্বাসী। আমরা অনেক কিছু নিয়ে কথা বলি; কিন্তু এটা নতুন ম্যাচ। আমি আশা করি, সবাই নিজের ভূমিকা বুঝে ইতিবাচকভাবে নেবে। কখনো খারাপ পারফরম্যান্স হতে পারে, কিন্তু আমরা সবাই একমত—এটা নতুন দিন, সবাই যেন আরও ভালো করে। আমাদের দলে দুজন পেসার, তিনজন স্পিনার এবং সাতজন ব্যাটার আছে।’

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১০

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১২

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৩

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৪

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৫

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৬

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৭

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৮

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৯

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০
X