বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার সামরিক গোলাবারুদ কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক শহরে একটি সামরিক গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতের পর প্লাস্টমাস কারখানায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর আলেক্সেই টেক্সলার জানান, আগুন এখন নিয়ন্ত্রণে এবং উদ্ধারকাজ শেষ হয়েছে।

তিনি বলেন, এটি ড্রোন হামলা নয়। নিরাপত্তা বিধি লঙ্ঘনের ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

রাশিয়ার তদন্ত কমিটিও জানিয়েছে, প্রযুক্তিগত প্রক্রিয়ার সময় নিরাপত্তা নিয়ম ভঙ্গের কারণেই বিস্ফোরণ ঘটেছে।

চেলিয়াবিনস্ক অঞ্চলটি রাশিয়ার দক্ষিণ ইউরাল এলাকায় অবস্থিত। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে এটির অবস্থান। প্লাস্টমাস কারখানাটি রোস্তেক করপোরেশনের অধীন টেকনোদিনামিকা গ্রুপের অংশ। সেখানে বিস্ফোরক ও গোলাবারুদ তৈরি হয়।

এর আগে, ১৭ অক্টোবর রোস্তেকেরই আরেকটি কারখানায় একই রকম বিস্ফোরণে ছয়জন আহত হন। সাম্প্রতিক কয়েক মাসে রাশিয়ায় সামরিক কারখানায় একাধিক দুর্ঘটনা ঘটায় শিল্প নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র : তাস, দ্য মস্কো টাইমস, বিবিসি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X