কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিশুদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের সীমান্তঘেঁষা রোস্তভ এলাকায় অনুষ্ঠিত রুট মার্চে অংশ নিয়েছে তারা। এতে অস্ত্র পরিচালনাসহ সামরিক বিভিন্ন কৌশল রপ্ত করছে তারা। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের তত্ত্বাবধানে চলছে বিশেষ এই প্রশিক্ষণ। ছোটবেলা থেকেই শিশুদের আত্মবিশ্বাসী আর দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা গেছে, রুশ সেনাবাহিনীর ক্যাম্পে কঠোর প্রশিক্ষণে ঘাম ঝরাতে ব্যস্ত ছোট ছোট শিশুরা। দেশ রক্ষার জন্য কঠোর পরিশ্রমেও তাদের চোখেমুখে নেই ক্লান্তির ছাপ। কেউ সেনাবাহিনীর ইউনিফর্ম পরা, আবার কেউ সাধারণ পোশাকে নিচ্ছে প্রশিক্ষণ। কারও হাতে খেলনা বন্দুক কেউবা সত্যিকারের রাইফেল হাতে শত্রু মোকাবিলার কৌশল রপ্ত করছে। বুকেপিঠে ভর দিয়ে নদীতীরের জল-কাদায় কঠোর প্রশিক্ষণে ব্যস্ত তারা। তাদের চোখে-মুখে প্রকাশ পাচ্ছে দেশপ্রেম।

প্রশিক্ষণ নিতে আসা শিশুরা জানায়, তারা মোট তিন রাউন্ড দৌড়েছে। সব ঠিকই আছে আর মজাও হচ্ছে দারুণ। তারা ভবিষ্যতে সেনাবাহিনীতে অংশ নিতে চায়। এ কারণেই এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। রাশিয়ান শিশুরা জানায়, তারা জীবনের শেষ দিন পর্যন্ত নিজের দেশের সেবা করতে চায়।

একই সুরে কথা বলেছেন অভিভাবকরাও। তারা জানান, সন্ধ্যাবেলায় বাচ্চারা একেবারে ক্লান্ত হয়ে পড়ে, তবুও পুরো ব্যাপারটা নিয়ে তারা ভীষণ খুশি। যখন শিশুদের জিজ্ঞেস করা হয় তারা হাল ছাড়বে কিনা, তখন তারা চিৎকার করে বলে, ‘কখনোই না!'

শিশুদের সামরিক প্রশিক্ষণের তত্ত্বাবধানে আছেন ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাসদস্যরা। প্রশিক্ষণে অংশ নিচ্ছে তাদের সন্তানরাও। তারা চাইছেন, দেশের স্বার্থে যেন তাদের মতোই অকুতভয় হয়ে গড়ে ওঠে বাচ্চারা। সন্তানকে সামরিক প্রশিক্ষণ দিতে পেরে খুশি বেসামরিক অভিভাবকরাও।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X