বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার পারমাণিবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর হুঙ্কার ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়াকে পেপার টাইগার বলে কটাক্ষ করেন, তখন সেই কটাক্ষের দাঁতভাঙা জবাব দিতে বিন্দুমাত্র দেরি করেননি লৌহমানব ভ্লাদিমির পুতিন। গত রোববার মস্কো সফলভাবে পরীক্ষা করেছে তাদের অপ্রতিরোধ্য পরমাণু-চালিত বুড়েভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র (Burevestnik)।

এই পারমাণবিক অস্ত্রটি নিয়ে ক্রেমলিনের দাবি স্পষ্ট, এটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম। এমনকি প্রেসিডেন্ট পুতিন স্বয়ং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন, এ এমন এক অস্ত্র যা বিশ্বে আর কারও নেই। একদিকে পুতিন যখন আনুষ্ঠানিকভাবে এই অদ্বিতীয় অস্ত্র মোতায়েনের দিকে জোর দিয়ে এগোচ্ছেন, অন্যদিকে বসে নেই তার চির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও। তিনি আবারও খোঁচা দিয়ে বসলেন পুতিনকে।

ইউক্রেন যুদ্ধকে সামনে টেনে ট্রাম্প মন্তব্য করেন রাশিয়ার উচিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে অবিলম্বে যুদ্ধ শেষ করা। ক্ষোভের সুরে তিনি বলেন, যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, তা এখন চতুর্থ বছরে! সোমবার হোয়াইট হাউসের পোস্ট করা একটি অডিও ফাইলে ট্রাম্পকে এই মন্তব্য করতে শোনা যায়। তিনি সাংবাদিকদের আরও বলেন যা মস্কোর জানা উচিত যে, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পারমাণবিক সাবমেরিন আছে। মস্কোর তীরে পর্যন্ত যেতে সেটিকে ৮,০০০ মাইলও যেতে হবে না। তিনি আরও যোগ করেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র সবসময়ই করে।

ট্রাম্প বারবার ইউক্রেন যুদ্ধের অবসান চেয়েছেন, যেটিকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, পুতিন যদি যুদ্ধ বন্ধে গড়িমসি করতে থাকেন, তবে ট্রাম্প প্রশাসন রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রস্তুতিও নেবে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X