কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

ব্রণ কমাতে আপেল কি সত্যিই কাজ করে, জানুন চিকিৎসকের মত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুন্দর ও পরিষ্কার ত্বক পেতে সবাই চায়। এ জন্য অনেকেই নিয়মিত স্বাস্থ্যকর খাবার, বিশেষ করে ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তোলেন। আর ফলের তালিকায় আপেল প্রায় সবারই পছন্দের। অনেকেই বিশ্বাস করেন, নিয়মিত আপেল খেলে ব্রণ কমে যায়—বিশেষ করে কপালের ব্রণ।

কিন্তু আসলেই কি আপেল খেলে ব্রণ দূর হয়? এ বিষয়ে সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বিশেষজ্ঞের মতামত দেওয়া হয়েছে।

ডার্মাটোলজিস্ট ডা. প্রিয়াঙ্কা কুরি বলেন, আপেল, বেরি, ও স্ট্রবেরির মতো ফলগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে। এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায়, ব্রণ প্রতিরোধ করে এবং অকালবার্ধক্য ঠেকায়।

আপেলে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরি করতে সাহায্য করে, ফলে ত্বক আরও মসৃণ ও উজ্জ্বল দেখায়। তবে এটা মনে রাখা দরকার—আপেল কোনো জাদুকরী ফল নয়। নিয়মিত খেলে উপকার পাওয়া যায় ঠিকই, কিন্তু তা সঙ্গে সঠিক যত্ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

ডা. প্রিয়াঙ্কা জানান, কপাল বা গালের ব্রণে আপেল উপকারী হতে পারে। নিয়মিত আপেল খাওয়ার পাশাপাশি চাইলে কাঁচা আপেলের পেস্ট তৈরি করে ব্রণের জায়গায় লাগানো যেতে পারে। এতে প্রদাহ কমে এবং ত্বক কিছুটা শীতল হয়।

অন্য ফলের মতো আপেলও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। ফলে ব্রণ কমানো ছাড়াও এটি পিগমেন্টেশন হ্রাসে সাহায্য করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।

চিকিৎসকের মতে, সুন্দর ত্বকের জন্য আপেল অবশ্যই সহায়ক। তবে যদি দীর্ঘদিন ধরে ব্রণ বা ত্বকের সমস্যা থেকে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক সময় হরমোনজনিত কারণেও ত্বকের সমস্যা হতে পারে, যা শুধু খাবারের মাধ্যমে পুরোপুরি নিরাময় হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১০

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১১

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৩

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৪

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৫

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৬

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৭

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৮

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৯

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

২০
X