কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন শিখছেন আলোচিত সেই রুশ জেনারেল

পবিত্র কোরআন শিখছেন সের্গেই সুরোভিকিন। ছবি : সংগৃহীত
পবিত্র কোরআন শিখছেন সের্গেই সুরোভিকিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের বিদ্রোহের পর থেকেই উধাও হয়ে যান রাশিয়ার বিমানবাহিনীর সাবেক প্রধান জেনারেল সের্গেই সুরোভিকিন। তিনি ইউক্রেনে রুশ বাহিনীর কমান্ডার-ইন-চিফের দায়িত্বও পালন করেছিলেন। তবে ওয়াগনার বিদ্রোহে ইন্ধনের অভিযোগে পুতিনের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয় একসময়কার আস্থাভাজন এই সামরিক কর্মকর্তাকে।

আগস্টের শেষ দিকে তাকে তার পদ থেকে সরিয়ে নতুন বিমানবাহিনী প্রধান নিয়োগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন বলা হয় পদ হারালেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত থাকবেন এই কর্মকর্তা। এবার নতুনরূপে দেখা গেল রুশ এই জেনারেলকে। বর্তমানে আলজেরিয়ায় অবস্থানরত এই জেনারেল শিখছেন পবিত্র কোরআন।

সম্প্রতি রুশ সংবাদমাধ্যম কমার্সান্তোর এক প্রতিবেদনে দেখা যায়, আলজেরিয়ার বন্দরনগরী ওরানের আবদেলহামিদ বেন বাদিস মসজিদে পবিত্র কোরআনের সামনে বসে আছেন তিনি। আর সামনে এক ব্যক্তি তাকে কোরআন থেকে বিভিন্ন আয়াত দেখাচ্ছেন। জানা যায়, তিনি সেখানে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চস্থরের প্রতিনিধি দলের সদস্য হিসেবে আলজেরিয়া সফর করছেন।

বিভিন্ন সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতারা বৈদেশিক নীতি বাস্তবায়নে দেশের পূর্ব গোলার্ধের রাষ্ট্রগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছেন। এমনকি ওয়াগনার বিদ্রোহে ইন্ধনের দায়ে অভিযুক্ত জেনারেল সুরোভিকিন এখনও রুশ ঊর্ধ্বতন রাজনীতিবিদদের কাছে বিশ্বস্ত হিসেবেই পরিচিত বলে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কমার্সান্তোর প্রতিবেদনে বলা হয়, সুরোভিকিনের এই সফর ভবিষ্যতে তার পূর্বাঞ্চলীয় কোনো দপ্তরের দায়িত্বভার গ্রহণের ইঙ্গিত দেয়। সফরকালে সুরোভিকিনের গায়ে কোনো ধরনের সামরিক চিহ্ন ছাড়া খাকি ড্রেস দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X