কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৪:৫২ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

যে আবিষ্কারে নোবেল পেলেন ‍দুই চিকিৎসাবিজ্ঞানী

নোবেলজয়ী কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। ছবি : সংগৃহীত
নোবেলজয়ী কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। ছবি : সংগৃহীত

চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সাড়ে ৩টার দিকে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান।

করোনোর এমআরএনএ টিকা তৈরির প্রযুক্তি আবিষ্কারে অবদান রাখায় তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অবশ্য করোনা মহামারির আগেই এই প্রযুক্তিটি পরীক্ষামূলক পর্যায়ে ছিল। এরপর বিশ্বে করোনা মহামারি শুরু হলে কোটি কোটি মানুষকে এই টিকা দেওয়া হয়।

কোভিড মহামারির সময় মডার্না ও ফাইজার এই এমআরএনএ প্রযুক্তির ওপর ভিত্তি করেই টিকা তৈরি করেছে। বর্তমানে এই একই এমআরএনএ প্রযুক্তি ক্যান্সারসহ অন্যান্য রোগের প্রতিষেধক হিসেবে ব্যব্হার করা যায় কিনা, তা নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা।

নোবেল পুরস্কার কমিটি জানিয়েছে, আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল করোনা। এই করোনার টিকা আবিষ্কারে অভূতপূর্ব অবদান রেখেছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান।

কাতালিন ২০২২ সাল পর্যন্ত বায়োএনটেকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আরএনএ প্রোটিন প্রতিস্থাপন বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। এরপর থেকে তিনি কোম্পানিটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি হাঙ্গেরির সেজেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অব মেডিসিনের সহকারী অধ্যাপক। আর ওয়েইসম্যান পেরেলম্যান স্কুলে ভ্যাকসিন গবেষণার অধ্যাপক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X