কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

৬৫ বছর পর অ্যান্টার্কটিকার বরফে মিলল এক অভিযাত্রীর খোঁজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অ্যান্টার্কটিকায় ১৯৫৯ সালে এক দুর্ঘটনায় নিখোঁজ হন ডেনিস ‘টিঙ্ক’ বেল নামের এক ব্রিটিশ অভিযাত্রী। অবশেষে ৬৫ বছর পর হিমবাহ গলে বেরিয়ে এলো তার দেহাবশেষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এ বছর জানুয়ারিতে অ্যান্টার্কটিকায় পোলিশ একটি অভিযাত্রী দল একটি হাতঘড়ি, রেডিও ও পাইপসহ কিছু জিনিসপত্রের সঙ্গে একজনের দেহাবশেষ খুঁজে পায়। এরপর ডিএনএ পরীক্ষা ও রেকর্ড যাচাই করে জানা যায়, এটি ৬৫ বছর আগে নিখোঁজ টিঙ্কের দেহাবশেষ।

ডেনিস ওরফে টিঙ্ক ছিলেন ২৫ বছর বয়সে ফকল্যান্ড আইল্যান্ডস ডিপেন্ডেন্সিস সার্ভের হয়ে কাজ করার সময় এক জরিপ অভিযানে বেরিয়ে তুষারের নিচে থাকা গভীর ফাটলে পড়ে যান। বহু চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

দেহাবশেষের সন্ধান পেয়ে ডেনিসের ভাই ডেভিড বেল বিবিসিকে বলেন, আমি ভেবেছিলাম আর কখনো তাকে খুঁজে পাওয়া যাবে না। এ যেন অসম্ভব বিষয়! আমার কাছে অবিশ্বাস্য লাগছে।

ডেভিড আরও বলেন, আমার খারাপ লাগছে যে বাবা-মা এই দিনটি দেখতে পারলেন না। আমি ও আমার বোন ভ্যালেরি শিগগিরই ইংল্যান্ডে গিয়ে ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করব। ৬৫ বছর পর সে বাড়ি ফিরেছে, এটি সত্যিই এক ধরনের শান্তির বিষয়।

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের পরিচালক প্রফেসর ডেম জেন ফ্রান্সিস বলেন, ডেনিস ছিলেন খুবই সাহসী। কঠোর পরিস্থিতিতে অ্যান্টার্কটিকার প্রাথমিক বিজ্ঞান ও অনুসন্ধানে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম।

পোলিশ গবেষকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ গলে গিয়ে দেহাবশেষ পৃষ্ঠে উঠে এসেছে। জিপিএস দিয়ে স্থান নির্ধারণ করে এবং চার দফায় বিপজ্জনক এলাকা থেকে হাড় ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেন তারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১০

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১১

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১২

এনসিপির এক নেতা বহিষ্কার

১৩

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৪

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৫

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৬

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৭

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৮

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৯

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

২০
X