কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হামলার ভিডিও দেখে ‘আঁতকে’ উঠলেন ন্যাটোর মন্ত্রীরা

ইসরায়েলের এক সেনার শেষকৃত্য। ছবি : এপি
ইসরায়েলের এক সেনার শেষকৃত্য। ছবি : এপি

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে বৈঠকে বসেছে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা। এতে হামলার একটি ভিডিও দেখিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যাল্টান্ট। আর তাতেই আতকে ওঠেন এ জোটভুক্তমন্ত্রীরা। খবর রয়টার্স।

কূটনৈতিক সূত্র বলছে, গ্যাল্টান্ট ওই বৈঠকে ইসরায়েলের বেসামরিক লোকদের একটি ভিডিও শেয়ার করেন। আর তা দেখে মন্ত্রীরা শক হয়ে যান। ভিডিওটিতে ভয়ংকর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ন্যাটোর ওই বৈঠেকটি এক ঘণ্টা স্থায়ী ছিল। সেখানে যোগ দিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের হামলার বিষয়ে তাদের অবহিত করেন। এসময় তিনি তাদের একটি ভিডিও দেখান।

পশ্চিমা কূটনৈতিক সূত্র বলেছে, ইসরায়েলের ওই মন্ত্রীর দেখানো ভিডিওটি ভয়ানক ছিল। এ ভিডিওতে যুদ্ধের বাস্তবিক চিত্র তুলে ধরা হয়েছে। অপর একজন বলছে, তার দেখানো ভিডিওটি আসলেই ভয়াবহ ছিল। যদিও মন্ত্রীর শেয়ার করা ভিডিওটি সত্য না কি এডিট করে বানানো তা নিশ্চিত নয়।

এদিকে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মিথ্যা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে। সংবাদমাধ্যম তাদের প্রদিবেদনে ভুলভাবে ছড়ানো এসব ভিডিওর বেশ কয়েকটি চিহ্নিতও করেছে।

এদিকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামীকাল শুক্রবার এ বৈঠক ডাকা হয়েছে। সংস্থার বর্তমান সভাপতি দেশ ব্রাজিল এ বৈঠক ডেকেছে।

এর আগে ফিলিস্তিনের ইসরায়েলে হামলার পরের দিন রোববার জরুরি বৈঠক ডেকেছিল ব্রাজিল। ওই বৈঠকে ফিলিস্তিন পলিসিতে দ্বিধা বিভক্ত হয়ে পড়েন নিরাপত্তা পরিষদের সদস্যরা।

এরপর গত বুধবার দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এ যুদ্ধে বেসামরিক লোক বিশেষ করে শিশুদের ব্যাপারে সুরক্ষার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বলেন, বিশ্বের কোথাও শিশুদের কখনই জিম্মি করা উচিত না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X