কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১১:১৪ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মাসা আমিনিকে সর্বোচ্চ মানবাধিকার পুরস্কারে ভূষিত করল ইইউ

কুর্দি তরুণী মাসা আমিনি।
কুর্দি তরুণী মাসা আমিনি।

ইরানে পুলিশি হেফাজতে মারা যাওয়া কুর্দি তরুণী মাসা আমিনিকে (২২) সর্বোচ্চ মানবাধিকার পুরস্কারে ভূষিত করল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে মাসার মৃত্যুতে ইরানে শুরু হওয়া ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনকেও এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

ইসলামি পোশাকবিধি অমান্য করার অভিযোগে গত বছরের ১৩ সেপ্টেম্বর তেহরানে মাসাকে আটক করেছিল দেশটির নীতি পুলিশ। ১৬ সেপ্টেম্বর তিনি পুলিশি হেফাজতে মারা যান।

মাসার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তবে ইরানি কর্তৃপক্ষের বলছে, অজ্ঞাত স্বাস্থ্যগত কারণে মাসা মারা গেছেন।

এ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেটাসোলা বলেছেন, ২২ বছর বয়সি মাসার নৃশংস হত্যাকাণ্ড একটি সন্ধিক্ষণকে চিহ্নিত করেছে। তার মৃত্যু নারী-নেতৃত্বাধীন একটি আন্দোলনের সূত্রপাত করেছে, যা ইতিহাস তৈরি করছে।

মাসার মৃত্যুর জেরে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভ ঠেকাতে দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক দমনপীড়ন চালায়। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানায়।

আন্তর্জাতিক সম্প্রদায় ইরানি নারীদের আন্দোলনের প্রতি সংহতি জানায়। ফলে ‘নারী, জীবন, স্বাধীনতা’ শীর্ষক আন্দোলন বৈশ্বিক রূপ নেয়। তারা ইরানের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপের আহ্বান জানায়।

মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীদের চিন্তার স্বাধীনতার স্বীকৃতি হিসেবে প্রতিবছর শাখারভ পুরস্কার দেয় ইউরোপীয় পার্লামেন্ট।

শাখারভ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার ইউরো। আগামী ডিসেম্বরে ইউরোপীয় পার্লামেন্টের এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১০

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১১

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১২

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৩

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৪

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৫

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৬

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৭

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

২০
X