কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৪:১০ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিমিয়া-খেরসন সংযোগকারী সেতু উড়িয়ে দিল ইউক্রেন

হামলায় ক্ষতিগ্রস্ত সেতু। ছবি : সংগৃহীত
হামলায় ক্ষতিগ্রস্ত সেতু। ছবি : সংগৃহীত

ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী একটি সেতু ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনীয় বাহিনী উড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। গতকাল বুধবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ানদের কাছে এ সেতুটি চোনহার সেতু নামে পরিচিত। একে ক্রিমিয়ার গেটও বলা হয়ে থাকে। এতদিন ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের জন্য শর্টকাট হিসেবে এ পথ ব্যবহার করে আসছে রাশিয়ার কর্মকর্তরা। এ ছাড়া এটি ক্রিমিয়া ও ইউক্রেনের অন্যান্য অঞ্চলে রুশ সেনা সরবরাহেও ব্যবহৃত হয়ে আসছে। হামলার কারণে রাশিয়ার নিয়ন্ত্রিত খেরসন অঞ্চল থেকে ক্রিমিয়ায় যেতে অন্য পথ ব্যবহার করতে হচ্ছে।

খেরসনের রুশ নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদো বলেন, হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। এ হামলায় তারা যুক্তরাজ্যের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

তিনি বলেন, ‘ইউক্রেনীয় সন্ত্রাসীরা খেরসনের বাসিন্দাদের ভয় দেখাতে চায়। তারা তাদের মাঝে আতঙ্ক ছড়াতে চায়। কিন্তু এ কাজে তারা সফল হবে না। আমরা জানি কীভাবে দ্রুত সেতু মেরামত করতে হয়। খুব দ্রুতই সেতুটিকে যানবাহন চলাচলের উপযোগী করা হবে।’

এ ছাড়া হামলার পর মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ। তিনি বলেন, ‘সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বিশেষজ্ঞরা কাজ করছেন।’

হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে ক্রিমিয়া পুনরুদ্ধার ও অধিকৃত সব অঞ্চল থেকে রাশিয়ান সেনাদের বিতাড়িত করার অঙ্গীকার আগেই ব্যক্ত করেছে কিয়েভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১০

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১১

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১২

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৩

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

১৪

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

১৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

১৬

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

১৭

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

১৮

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

১৯

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

২০
X