কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হৃদরোগে আক্রান্ত পুতিন, ‘বডি ডাবল’ ব্যবহারের গুঞ্জন!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এমনকি র্তমানে তার বডি ডাবল ব্যবহার করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টিকে কেবল গুজব বলেই উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। নিউজ উইকের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেলে মূলত এ খবর ছড়িয়ে পড়ে। এরপর পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়াতে থাকে। এমনকি তিনি বেঁছে আছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। এক্স হ্যান্ডলে চাউর হতে থাকে যে, পুতিনের ‘বডি ডাবল’ ব্যবহার করা হচ্ছে।

টেলিগ্রাম চ্যানেল জেনারেল এসভিআর সোমবার একটি পোস্ট করেছে। যেখানে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন মেঝেতে পড়ে গেছেন। তাকে তার বাসভবনের একটি বিশেষভাবে সজ্জিত কক্ষে স্থানান্তরিত করা হয়েছে। এর আগেও চ্যানেলটি পুতিনের স্বাস্থ্য নিয়ে তথ্য জানিয়েছে। দ্য ডেইলি মিরর এবং দ্য নিউ স্টেটসম্যানে এ সংবাদ প্রকাশিতও হয়েছে।

টেলিগ্রাম চ্যানেল জেনারেল এসভিআর সোমবার পোস্ট করেছে যে, পুতিনকে মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে এবং তাকে তার বাসভবনের একটি বিশেষভাবে সজ্জিত কক্ষে স্থানান্তরিত করা হয়েছে। প্রতিবেদনটি ব্রিটিশ আউটলেট দ্য ডেইলি মিরর ও দ্য নিউ স্টেটসম্যানের পাশাপাশি ভারতীয় পত্রিকা বিজনেস টুডেসহ প্রকাশ করেছে।

টেলিগ্রাম চ্যানেলে বলা হয়, বর্তমানে তাকে চিকিৎসকদের নিরবচ্ছিন্ন তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার অবস্থা এতটাই গুরুতর যে, শরতের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন সুস্থ আছেন। এটি সম্পূর্ণ ভুয়া সংবাদ। তারা বডি ডাবল ব্যবহারের দাবিকে গুজব বলে উড়িয়ে তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X