কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৯:১৮ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থতার অজুহাতে এবং সাঁতরে পালাচ্ছে ইউক্রেনীয় পুরুষরা

ইউক্রেন থেকে পালাতে তিসা নদী সাঁতরে পার হতে গিয়ে অনেকে ডুবে মারা গেছে। ছবি : সংগৃহীত
ইউক্রেন থেকে পালাতে তিসা নদী সাঁতরে পার হতে গিয়ে অনেকে ডুবে মারা গেছে। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শুরুর হওয়ার পর থেকে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান এড়াতে প্রায় ২০ হাজার পুরুষ দেশটি থেকে পালিয়েছে। এ ছাড়া আরও ২১ হাজার ১১৩ জন পালানোর চেষ্টা করার সময় ইউক্রেনীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে। এদের মধ্যে কেউ বিপজ্জনক নদী সাঁতরে আবার কেউ কেউ রাতের আঁধারে হেঁটেই সীমান্ত অতিক্রম করেছে। আর ইউক্রেন ছাড়ার সময় যারা আটক হয়েছে তারা সাঁতরে বা হেঁটে কিংবা অসুস্থতার অজুহাত দেখিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছে। শনিবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইউক্রেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেলে ১৮-৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেয় কিয়েভ। তবে বিবিসি বলছে, সরকারি এমন নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনই কয়েক ডজন করে পুরুষ দেশ থেকে পালিয়েছেন।

ইয়েভগেনি নামে এক ইউক্রেনীয় বলেছেন, আমার আর কী করার ছিল? সবাই তো আর যোদ্ধা নয়। পুরো দেশকে আটকে রাখার কিছু নেই।

ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র রোমানিয়া, মলদোভা, পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার কাছ থেকে সীমান্ত পারাপারের তথ্য সংগ্রহ করে ব্রিটিশ সংবামমাধ্যমটি। তারা বলছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ইউক্রেন থেকে ১৯ হাজার ৭৪০ পুরুষ অবৈধভাবে এসব দেশে প্রবেশ করেছে।

অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, ২১ হাজার ১১৩ জন দেশ থেকে পালানোর চেষ্টা করার সময় ইউক্রেনীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে। এদের মধ্যে ১৪ হাজার ৩১৩ জন সাঁতরে কিংবা হেঁটে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছে। বাকি ৬ হাজার ৮০০ জন অসুস্থতার অজুহাতে ভুয়া নথি তৈরি করে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X